পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবনস এর সভা অনুষ্ঠিত
পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবনস এর সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সাবেক সহ-সভাপতি খালিদ আবুর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা সাহিদা বানু সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা জার্নালিজম ফর সুন্দরবনস ফোরামের সদস্য সচিব খেলাফত হোসেন খসরু, সদস্য ফসিউল ইসলাম বাচ্চু, ওয়াহিদ হাসান বাবু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ, শফিকুল ইসলাম মিলন, তামিম সরদার, হাসিবুল ইসলাম হাসান, মো. হাবিবুর রহমান, কুমার শুভ রায়, জার্নালিজম ফোরাম এর নেছারাবাদ উপজেলার আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তরিকুল ইসলাম, ইয়থ ফর সুন্দরবন মঠবাড়িয়ার আহবায়ক রাসেল রায়হান, ইয়থ ফর সুন্দরবন নেছারাবাদের আহবায়ক সুবর্ণা আক্তার প্রমুখ।
সভায় পলিথিন ও প্লাষ্টিক পণ্য পরিহার এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা, পিরোজপুর জার্নালিজম ফর সুন্দরবনস ফোরামের নীতিমালা, সাংবাদিকদের করণীয় বিষয়সহ সুন্দরবন সম্পর্কিত বিস্তারিত বিভিন্ন আলোচনা করা হয়।
