প্রধান সূচি

নাজিরপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : দুইজনের কারাদন্ড

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বলেশ্বর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুইজনকে ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, নাজিরপুর উপজেলার চরখালী গ্রামের সেকেন্দার আলী শেখের ছেলে আতিয়ার শেখ (৪০) ও একই গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে মিলন শেখ (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বলেশ্বর নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় দুইজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বী বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় দুজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial