প্রধান সূচি

ভান্ডারিয়ায় কলেমা চত্বরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু

পিরোজপুরের ভান্ডারিয়ায় পৌর শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকায় স্থাপিত ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লিখিত কলেমা ক্যালিগ্রাফিকে ঘিরে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে।
রবিবার পৌরসভার নিজস্ব অর্থায়নে এ উন্নয়ন কাজের শুরু হয় এবং আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানাগেছে। এতে প্রায় ৩৪ লাখ টাকা ব্যয় হবে।
সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে চত্বরের চারপাশে বসানো হবে নান্দনিক দেয়াল, আলোকসজ্জা, সবুজায়ন। এই উদ্যোগে কলেমার ধর্মীয় মর্যাদা রক্ষার পাশাপাশি শহরের নান্দনিক সৌন্দর্যও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
ভান্ডারিয়া পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন, প্রকল্পটি সম্পন্ন হলে বাসস্ট্যান্ড এলাকার পরিবেশ আরো মনোরম ও পরিচ্ছন্ন হবে এবং এটি ভান্ডারিয়ার একটি দৃষ্টিনন্দন স্থান হিসেবে গড়ে উঠবে। তাই এ কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পৌরসভার পক্ষথেকে সার্বক্ষণিক তদারকি থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial