পিরোজপুরের স্বরূপকাঠীতে গৃহবধুকে শ্লীলতাহানী অভিযোগ : মামলা দায়ের
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বসতবাড়িতে হামলা করে গৃহবধুকে শ্লীলতাহানী এবং তার সন্তানদের কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার নেছারাবাদ থানায় ভুক্তভোগী গৃহবধু কানিজ ফাতেমা বাদী হয়ে একটি মামলা দায়ের করা করেছেন। মামলায় ১২জনকে এজাহার নামীয় আসামীসহ আরও ১০/১৫জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
মামলার এজাহারে বাদী কানিজ ফাতেমা অভিযোগ করেন, গত ১১ জুন রাত সাড়ে ৮টার দিকে নেছারাবাদ উপজেলার ওয়ারেখা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাটকেল বাড়ি গ্রামের আদম আলী সিকদারের বাড়িতে একই গ্রামের সেকেন্দার মৃধার ছেলে রাজিব মৃধা (৩২), ব্যাসকাঠী গ্রামের তোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে রাজু হাওলাদার (৩২) ও সাকিল হাওলাদারের নেতৃত্বে এজাহারনামীয়সহ আরও ১০/১৫জন লোক হামলা করে গালিগালাজ করতে থাকে। এসময় বাদী কনিজ ফাতেমা ঘর থেকে বের হলে আসামী রাজিব মৃধা ও রাজু হাওলাদার তাকে (কানিজ ফাতেমা) টেনে হিচড়ে শরীরের জামা-কাপড় ছিড়ে ফেলে শ্লীলতাহানী করে। মাকে রক্ষা করতে ছেলে তাছিন খান (১৪), আবদুল্লাহ আল স¤্রাট (২৪) এবং হাবিবুর রহমান স্বরণ (২৬) এগিয়ে এলে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে বাড়ির লোকজনের ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের জীবনাশের হুমকি দিয়ে চলে যায়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার আগেও শত্রæতার জের ধরে তার (কানিজ ফাতেমা) দুই ছেলে তাছিন খান ও আবদুল্লাহ আল স¤্রাটকে উপজেলার রাজবাড়ি বাজারে বসে গালিগালাজ ও মারধর করে রাজু হাওলাদার।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, ঘটনার বিষয়ে বুধবার থানায় মামলা রুজ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
