প্রধান সূচি

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার পিরোজপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান রাজু, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রনি, সহ-সভাপতি শাহনাওয়াজ সাকিব শিকদার, ইমরানুর ইসলাম লীন।
‎বৃক্ষরোপণ শেষে জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আওয়ামী দু:শাসনের মধ্যেও আমরা তাঁর আদর্শের পতাকা উঁচু রেখেছি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial