Monday, June 2nd, 2025
নাজিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী বার্ষিকী পালিত
পিরোজপুরের নাজিরপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় একটি শোক র্যালি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাজিরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম ফরাজী’র সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. তাওহীদুল ইসলাম ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপিরবিস্তারিত পড়ুন
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার পিরোজপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান রাজু, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রনি, সহ-সভাপতি শাহনাওয়াজ সাকিব শিকদার, ইমরানুর ইসলাম লীন। বৃক্ষরোপণ শেষে জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আওয়ামী দু:শাসনের মধ্যেও আমরা তাঁরবিস্তারিত পড়ুন
