পিরোজপুরে আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর নামে মামলা
পিরোজপুরে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠন এবং সমর্থকদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জামায়াতে ইসলামীর রোকন ও পিরোজপুর পৌর ইউনিটের শূরা-কর্মপরিষদ সদস্য সিরাজুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
গত সোমবার সদর থানায় দায়েরকৃত মামলায় ৪৪ জনকে নামীয় এবং ১৫০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে।
মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস, সহ-সভাপতি খান মোহাম্মদ আলাউদ্দিন ও আব্দুর রাজ্জাক খান বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল হক খান পান্না, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও সাধারণ সম্পাদক সুমন সিকদারসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যারের নেতাকর্মী রয়েছেন।
মামরার এজাহারে বলা হয়, গত বছরের ৩ আগস্ট পাড়েরহাট মৎস্য বন্দরে দলীয় কর্মসূচি শেষ করে শহরের পড়েরহাট পূরাতন বাসস্ট্যান্ডে পৌঁছায় বাদী। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এবং আাওয়ামী লীগের নেতাকর্মীরা ওই স্থানে জড়ো হতে থাকে।
জামায়াতের লোকজনকে চিনতে পেরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ‘জয় বাংলা’ ¯েøাগান দিয়ে তাদের ওপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায় এবং মারধর করে। পরে বোমা ফাটিয়ে তারা চলে যায়।
