Thursday, March 27th, 2025
পিরোজপুরে আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর নামে মামলা
পিরোজপুরে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠন এবং সমর্থকদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জামায়াতে ইসলামীর রোকন ও পিরোজপুর পৌর ইউনিটের শূরা-কর্মপরিষদ সদস্য সিরাজুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। গত সোমবার সদর থানায় দায়েরকৃত মামলায় ৪৪ জনকে নামীয় এবং ১৫০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস, সহ-সভাপতি খান মোহাম্মদ আলাউদ্দিন ও আব্দুর রাজ্জাক খান বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল হক খান পান্না, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউলবিস্তারিত পড়ুন
