প্রধান সূচি

পিরোজপুরের দুই উপজেলায় অগ্নিকান্ড : ৫৭ দোকান ভষ্মিভূত

পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজার এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মিয়ারহাট বন্দরে পৃথক অন্ডিকান্ডে ৫৭টি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ কোটি ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবী ক্ষতির পরিমান প্রায় ৫০ কোটি টাকা।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরের মাছ বাজার সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর, কাউখালি ও নেছারাবাদ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়। আগুনের খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর ও কাউখালী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে সহায়তা করে। ততক্ষণে বাজারের প্রায় ৪৫টি দোকান পুড়ে যায়। তবে এ অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৫টার দিকে বাজারে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে নেছারাবাদ ফায়ার সার্ভিসকে ফোন দিলে নেছারাবাদ ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে কাউখালী, বানারীপাড়া, পিরোজপুর ও বরিশালের ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করেন। ততক্ষণে বাজারের প্রায় ৪৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।


বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমির হোসেন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমি দোকানে যাই। গিয়ে দেখি আমার দোকানে আগুন জ্বলছে। কোনো মালামাল বের করতে পারিনি। আমার দুটি দোকান ছিল। দুটি দোকানই পুড়ে ছাঁই হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা মো. আসাদুজ্জামান বলেন, ভোর রাতে মসজিদের মাইকে আগুনের খবর শুনতে পেয়ে ছুটে আসি। আগুনে আমাদেরও দুটি দোকান পুড়ে গেছে। আগুনে কাপড়ের দোকান, মুদি মনোহারি, ফলের দোকান, পাখির দোকান, লেপতোসক দোকান, মাছের দোকান, ইলেক্টনিক্স দোকান, ঔষধের দোকান, মাছের আড়ৎসহ ৪৫টি দোকান পুড়ে গেছে।
মিয়ারহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক বাদল বেপারী বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। এতে আমাদের বাজারের প্রায় ৫০টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এখানে সবাই বড় ব্যবসায়ী হওয়ায় এতে আনুমানিক ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে আইন শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সেদিকে সতর্ক অবস্থায় ছিলাম।


পিরোজপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমান সংগ্রহ করা হচ্ছে। আগুনের সূত্রের বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে আগুন লাগার সূত্রের বিষয়ে বলা যাবে।
এদিকে, সোমবার রাতে পিরোজপুর জেলার সদর উপজেলার পাঁচপাড়া বাজারে আগুনে পুড়ে গেছে বাজারের ১২টি ব্যবসা প্রতিষ্ঠান। রাত পোনে ১টার দিকে নিমাই চন্দ্রের মিষ্টির দোকান থেকে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এতে মিষ্টির দোকান, টেইলার্স এর দোকান, কাপড়ের দোকান, রাসায়নিক সারের দোকান ও মুদি দোকানসহ ১২টি দোকান ঘর পুড়ে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় পিরোজপুর ও নাজিরপুর ফয়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial