প্রধান সূচি

Tuesday, February 25th, 2025

 

শিল্প-সংস্কৃতিমনা মা একটি উন্নত সমাজ উপহার দিতে পারে : পিবিপ্রবি উপাচার্য

পিরোজপুর সরকারি মহিলা কলেজে দুই দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ শুরু হয়েছে। মঙ্গলবার পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পিবিপ্রবি উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম বলেন, সাহিত্য ও সংস্কৃতি আমাদের বাঙালি জাতিসত্ত্বার অবিচ্ছেদ্য অংশ। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি আমাদের চিন্তা-চেতনাকে প্রসারিত করে, মননকে সমৃদ্ধ করে ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। মেয়েদের জন্য বিশেষ করে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা আরও বেশি দরকার। কেননা একজন শিল্প-সংস্কৃতিমনা মা একটি উন্নত সমাজ উপহার দিতে পারে।বিস্তারিত পড়ুন


পিরোজপুরের দুই উপজেলায় অগ্নিকান্ড : ৫৭ দোকান ভষ্মিভূত

পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজার এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মিয়ারহাট বন্দরে পৃথক অন্ডিকান্ডে ৫৭টি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ কোটি ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবী ক্ষতির পরিমান প্রায় ৫০ কোটি টাকা। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরের মাছ বাজার সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর, কাউখালি ও নেছারাবাদ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial