প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিকদের সাথে অতিরিক্ত ডিআইজির শুভেচ্ছা ও মতবিনিময় সভা

পিরোজপুরে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক।
বুধবার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, বিশেষ অতিথি পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, জহিরুল হক টিটু, সিনিয়র সাংবাদিক জিয়াউল আহসান, খালিদ আবু, প্রেসক্লাবের
সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, আরিফ মোস্তাফা, প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, খেলাফত হোসেন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কুমার শুভ রায়, নির্বাহী সদস্য হাবিবুর রহমান, সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু প্রমুখ।
এসময় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান, পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পিরোজপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক তার বক্তব্যে পিরোজপুর জেলাকে মাদকমুক্ত, কিশোর গ্যাং ও ইভটিজিং মুক্ত রাখতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতার আহবান জানান।
তিনি বলেন, মাদক একটি পরিবার, জাতি তথা দেশকে ধ্বংশের দিকে ঠেলে দেয়। বেশীরভাগ ক্ষেত্রে মাদকের কারণেই অপরাধ বেড়ে যায়। তাই বরিশাল বিভাগে মাদকের বেচা-বিক্রি ও সরবরাহ রোধে মাদক ব্যবসায়ী ডিলারদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভাগের মাদকের ডিলারদের মধ্যে দু’একজনকে গ্রেফতারও করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial