ভান্ডারিয়ায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মঙ্গলবার সকালে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদ চত্বরে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি, (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল মো. সাখাওয়াত হোসেন।
ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ আহম্মদ আনওয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. হাবিবুর রহমান, মো. আনোয়ার হোসেন প্রমুখ।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে ক্রীড়ানুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে প্রধান অতিথি করায় মানববন্ধন ও বিক্ষোভ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) দস্যুদের ভয়ে সুন্দরবন যাচ্ছে না জেলেরা : রাজস্ব আদায়ে ভাটা »
