Tuesday, February 18th, 2025
এটিএম আজহারুল ইসলামকে মুক্তি এবং জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে : মাসুদ সাঈদী
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র ছেলে এবং পিরোজপুর-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ৫ আগষ্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল সেই প্রত্যয়ের ব্যত্যয় কেন হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ব্যাপারে হল। কেন আজকেও তাকে মুক্তি দেওয়া হলো না। তার মুক্তির দাবিতে কেন আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। আরও বলেন, অভিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। সেই সাথে জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। মঙ্গলবার বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলাবিস্তারিত পড়ুন
দস্যুদের ভয়ে সুন্দরবন যাচ্ছে না জেলেরা : রাজস্ব আদায়ে ভাটা
সরকারীভাবে দস্যুমুক্ত ঘোষিত সুন্দরবনে আবারও মাথাচাড়া উঠেছে বনদস্যুরা। এরই মধ্যে চাঁদার দাবীতে কয়েক দফায় বনজীবিদের উপর হামলার ঘটনা ঘটেছে। বনদস্যুরা গত এক মাসে অপহরণ করে অর্ধশতাধিক জেলেকে। মুক্তিপণ নিয়ে কিছু জেলে ছাড়া পেলেও এখনও অনেক জেলে জিম্মি রয়েছে দস্যুদের কাছে। এমন পরিস্থিতিতে পেশা বদলাচ্ছেন বনজীবীরা। এর ফলে বনবিভাগের রাজস্ব আদায় কমেছে অর্ধেকের নিচে। এক সময় ম্যানগ্রোভ সুন্দরবন ছিলো অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধের অভয়ারণ্য। তখন প্রায় প্রতিদিন বনদস্যু বাহিনীগুলোর কাছে জিম্মি হতে হতো জেলেদের। চাহিদামতো চাঁদা দিলে মিলতো মুক্তি, আর নয়তো মৃত্যু। জিম্মি বনদস্যুদের উদ্ধারে তখন গহীনবনে অভিযান চালাতো আইন শৃংখলাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মঙ্গলবার সকালে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদ চত্বরে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি, (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল মো. সাখাওয়াত হোসেন। ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ আহম্মদ আনওয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. হাবিবুর রহমান, মো.বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ক্রীড়ানুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে প্রধান অতিথি করায় মানববন্ধন ও বিক্ষোভ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় একটি বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সুচিতা শরমিনকে প্রধান অতিথি করায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। তার (ভিসি) বিরুদ্ধে ফ্যাসিষ্ট হাসিনার পক্ষে বিবৃতি প্রদান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্যাসিষ্ট আখ্যা দেয়া, আওয়ামী লীগের দোসর বলে অভিযোগ এনে মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করা হয়। উপজেলার আলকির হাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয় এবং আলকির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯০তম বার্ষিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিসি ড. শুচিতা শরমিনকে প্রধান অতিথি করা হয়েছিল। অতিথির আগমনের খবর পেয়ে আলকিরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবিস্তারিত পড়ুন
