প্রধান সূচি

স্বরূপকাঠী দু’শত পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদে দুই শত পিস ইয়াবাসহ মো. আল আমিন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে পৌর শহরের আচার্য্য বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলা কামারকাঠি গ্রামের আব্দুল হাকিমের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে সোমবার সকালে গ্রেফতারকৃত আসামীকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ রবিবার রাতে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে আসামীকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial