Monday, January 20th, 2025
স্বরূপকাঠীতে অপহরণ চেষ্টার অভিযোগে কথিত প্রেমিক গ্রেফতার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) এক মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসা থেকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টার অভিযোগে সিফাত (২১), মো. মারফ, মো. হৃদয় নামে তিন যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই ছাত্রীর পিতা। রবিবার রাতে ছাত্রীর পিতা মো. গাজী আনোয়ার হোসেন বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ মামলার প্রধান আসামী মো. সিফাত হোসেনকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে পাঠিয়েছে। তারা দু’জনেই উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের বাসিন্দা। শিক্ষার্থীর বাবার দেয়া অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওই শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার সময় সিফাত রাস্তা ঘাটে সব সময় বিরক্ত করতো। ঘটনার দিন সিফাত পূর্ব পরিকল্পিতভাবে লোকজন নিয়েবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠী দু’শত পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের নেছারাবাদে দুই শত পিস ইয়াবাসহ মো. আল আমিন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে পৌর শহরের আচার্য্য বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলা কামারকাঠি গ্রামের আব্দুল হাকিমের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে সোমবার সকালে গ্রেফতারকৃত আসামীকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ রবিবার রাতে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে আসামীকে পিরোজপুরবিস্তারিত পড়ুন
