প্রধান সূচি

স্বরূপকাঠীতে পাহারাদারের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষনের অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বাজারের পাহারাদারের বিরুদ্ধে গভীর রাতে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে উপজেলার মিয়ারহাট বাজারে দুইটি দোকানের করিডোরের মধ্যে নিয়ে ওই নারীকে দুইজন পাহারাদারের সহযোগিতায় একজন পাহারাদার ধর্ষন করে বলে জানা গেছে। পরে বাকি দুইজনে ধর্ষনের চেষ্টা করলে ওই নারীর ডাক-চিৎকারে তারা পালিয়ে যায়। অভিযুক্ত তিন ব্যক্তি মিয়ারহাট বাজারের পাহারাদারের কাজে নিয়োজিত। ঘটনার পর ওই নারী রাতেই পুলিশের কাছে গেলে পুলিশ পাহারাদার তিনজনকে ধরে থানায় নিয়ে এসেছেন। এ ঘটনায় থানায় তিনজনের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঘটনার দিন গভীর রাতে ওই নারী ঢাকা থেকে নিজ বাড়ীর উদ্দেশে নেছারাবাদে আসেন। নেছারাবাদ ছারছীনা বরিশাল বাসষ্ট্যান্ডে নেমে খেয়াযোগে উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে নামেন। এসময় বাজারের পাহারাদার মো. তৈয়ব আলী মোল্লা (৬০), মো. সহিদুল ইসলাম (৩০), মো. সাইফুল ইসলাম (৫০) নামে তিনজন মিলে ওই নারীকে ধরে জিজ্ঞাসাবাদের কথা বলে বাজারের দুইটি দোকানের চিপার ভিতরে নিয়ে যায়। এসময় তৈয়ব আলী অপর দুই পাহারাদারের সহযোগিতায় জোরপূর্বক ওই নারীকে ধর্ষন করে। পরে সহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম ধর্ষনের চেষ্টা করলে নারীর ডাক চিৎকারে তারা সটকে পড়ে। ঘটনার পর ওই নারী বাজারে টহলরত পুলিশকে জানায়। পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
ওই গার্মেন্টসকর্মী নারী বলেন, আমাকে ধরে তারা জোর করে ধর্ষন করার চেষ্টা করে। এসময় আমি তাদের হাতে পায়ে ধরে কান্না করলেও তাদের মন গলেনি। তারা আমার কোন আকুতি মিনতি না শুনে প্রথমে তৈয়ব আলী আমাকে ধর্ষন করে। পরে বাকি দু’জনে ধর্ষনের চেষ্টা করলে আমার চিৎকারে তারা সটকে পড়ে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বনি আমীন জানান, ওই নারী তার জবানবন্দিতে ধর্ষনের কথা বলেছে। ঘটনা শুনে তিনজনকেই ধরে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষন মামলা প্রক্রিয়াধীন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial