পিরোজপুরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
পিরোজপুরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প, মৎস্য অধিদপ্তর এর আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে পিরোজপুরের সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ বাছুর বিতরণ করা হয়।
মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে মৎস্য নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প, মৎস্য অধিদপ্তর, গোপালগঞ্জ এর প্রকল্প পরিচালক মো. খালিদুজ্জামান।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার সঞ্জীব সন্নামত, সিনিয়র সহকারী জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প, গোপালগঞ্জ এর সিনিয়র সহকারী পরিচালক মনিরুল ইসলাম, পিরোজপুর জেলা বিএনপির মৎস্যজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নজিবুর প্রমুখ।
এদিন পিরোজপুর সদর উপজেলায় ৩৫ জন সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
