প্রধান সূচি

জামায়াত ইসলাম ‘আল্লাহর আইন’ চায় : ফখরুদ্দিন খান রাজী

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল আঞ্চলিক টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের শাসন ব্যবস্থায় ‘আল্লাহর আইন’ চায়। আল্লাহ’র আইন অনুসারে দেশ পরিচালনা করা হলে সমাজে শান্তি, ন্যায় ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। দেশের সকল আইন আল্লাহ’র শরীয়াহ অনুযায়ী হওয়া উচিৎ। ইসলামি শরীয়াহই একমাত্র আদর্শ আইন ব্যবস্থা, যা সমাজের সব স্তরের মানুষের কল্যাণ নিশ্চিত করবে।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামী ভান্ডারিয়া পৌর শাখার উদ্যেগে ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা মাঠে সহযোগী সদস্য ও কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারিয়া পৌর শাখার আমীর মাওলানা মোহাম্মদ আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারী মো. সিদ্দিকুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা আমীর শরীফ আব্দুল জলিল, ভান্ডারিয়ার আমীর মো. আমির হোসেন খান, সেক্রেটারী মাওলানা মোফাজ্জেল হোসাইন, রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারী তমিজ উদ্দিন কাজল মিয়া, বাইতুলমাল সম্পাদক মো আবু নাঈম, ে গৌরিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মো. আবু নাঈম, ৪নং ওয়ার্ড সভাপতি মো. নাসির উদ্দিন ও ৮নং ওয়ার্ড সভাপতি আল আমিন ওমর প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial