প্রধান সূচি

আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে পিরোজপুরে বিসিএস শিক্ষকদের মানববন্ধন

আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে পিরোজপুরে বিসিএস শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন কলেজের বিসিএস শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, আমরা জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে ২য় স্বাধীনতা পেয়েছি। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হয়েছি। তাই আমরা আর কোন বৈষম্য চাই না। ব্রিটিশ আমল থেকেই শিক্ষা ক্যাডার ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এখন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার সুপারিশ করা হয়েছে। যা আমাদের উপরে বৈষম্য করা হবে। আমরা এ বৈষম্য চাই না। আমরা আমাদের অধিকার চাই।
মানববন্ধনে বক্তব্য দেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন সিকদার, সহকারী অধ্যাপক মো. শাহিন রেজা, মো. ইলিয়াস বেপারি প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial