বড়দিন উপলক্ষে পিরোজপুরের বিভিন্ন গির্জায় কেক পাঠালেন পুলিশ সুপার
খ্রিস্টানদের ধর্মীয় উৎসব `বড়দিন’ উপলক্ষে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত গির্জাগুলোতে পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার স্বরূপ কেক প্রদান করা হয়েছে।
বুধবার সকালে জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জুলুহার এলাকায় অবস্থিত ক্যাথলিক গির্জা, অক্সফোর্ড গির্জা, সেভেন ডেস এডভান্টেজ গির্জা, জলাবাড়ি এলাকার খ্রীস্ট মন্ডলীয় গির্জা, কুড়িয়ানা এলাকার এর্জি চার্চ গির্জাসহ বিভিন্ন গির্জায় উপহার স্বরূপ কেক প্রদান করা হয়।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা : আহত-৬ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জামায়াত ইসলাম ‘আল্লাহর আইন’ চায় : ফখরুদ্দিন খান রাজী »
