নাজিরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির আর্থিক সহায়তা প্রদান
পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী বাজারে আগুনে পুড়ে যাওয়া ৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
শ্রীরামকাঠী বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবানে মঙ্গলবার বিকেলে তিনি আর্থিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ টাকা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিলন, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম সিপার, বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. শাজাহান মিয়া, বিশিষ্ট ব্যাবসায়ী মো. মিজানুর রহমান খান, বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতি’র সভাপতি নাছির আহম্মেদ মল্লিক, সাধারণ সম্পাদক মাজেদুল কবীর রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাওলাদার, সদস্য সচিব তারেকুল আব্দুল বাপ্পি সহ বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গভীর রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজারে এক অগ্নিকান্ডে ৮টি দোকান ভূষ্মিভূত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রæত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষনে মুদি, ইলেক্ট্রনিক্স, মোবাইলসহ মোট ৮টি দোকান আগুনে ভূষ্মিভূত হয়ে যায়।
