Wednesday, December 18th, 2024
স্বরূপকাঠীতে আওয়ামী লীগের নানা সুবিধা নিয়ে এখন শেখ হাসিনাকে ফ্যাসিবাদি আখ্যা দিলেন এক শিক্ষক !
দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের আমলে নানা সুবিধা নিয়ে এখন ভোল পাল্টে শেখ হাসিনাকে ফ্যাসিবাদি সরকার বলে আখ্যায়িত করলেন এক শিক্ষক। ওই শিক্ষকের নাম মো. আতিকুর রহমান। তিনি নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার বলদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিন্না গ্রামের বাসিন্দা। আতিকুর রহমান উপজেলার পশ্চিম সোহাগদল শহিদ স্মৃতি ডিগ্রী কলেজের শিক্ষক। পেশায় তিনি একজন শিক্ষক হলেও বেশিরভাগ সময়ে ক্লাশ ফাঁকি দিয়ে দিনের পর দিন সরব থেকেছেন আওয়ামী লীগের দলীয় মিটিং, মিছিলে। আতিকুর রহমান বলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বড় কোন পদ-পদবিধারী নেতা না হয়েও সামান্য একটি সদস্য পদ বাগিয়ে এলাকায় ছিল তার বিস্তর প্রভাব।বিস্তারিত পড়ুন
নাজিরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির আর্থিক সহায়তা প্রদান
পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী বাজারে আগুনে পুড়ে যাওয়া ৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। শ্রীরামকাঠী বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবানে মঙ্গলবার বিকেলে তিনি আর্থিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিলন, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম সিপার, বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. শাজাহান মিয়া, বিশিষ্ট ব্যাবসায়ী মো. মিজানুর রহমান খান,বিস্তারিত পড়ুন
