প্রধান সূচি

পিরোজপুরে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত

পিরোজপুরে  বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, বাংলাদেশ সেনাবাহিনী, পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. শহিদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা আইনজীবী সমিতি, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর সরকারী মহিলা কলেজ, পিরোজপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


সকাল সাড়ে ৯টায় স্থানীয় সরকারী বালক বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। দুপুরে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। শিশু কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial