Monday, December 16th, 2024
পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রদের ওপর হামলা : থানায় মামলা
মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্ররা। হামলার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ মুছা খানসহ বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী আহত হয়। গতকাল সোমবার সকাল ৮টার দিকে শহরের একটি রেষ্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুশাহিদ হোসেন তালুকদার জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা বিজয় দিবসের শ্রদ্ধা জানিয়ে ফিরে এসে নাস্তা করছিল। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় অজ্ঞাতনামা ৩০ জনকে আসামী করে একটি মামলাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত
পিরোজপুরে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, বাংলাদেশ সেনাবাহিনী, পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. শহিদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা আইনজীবী সমিতি, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর সরকারী মহিলা কলেজ, পিরোজপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ওবিস্তারিত পড়ুন
বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরে জামায়াতে ইসলামীর বিজয় র্যালী
মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুর শহরে বিজয় র্যালী করেছে জেলা জামায়াতে ইসলামী। সোমবার সকাল সাড়ে ৯টায় শহরের বাইপাস সড়কস্থ আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ বিজয় র্যালী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। র্যালিতে জামায়াতে ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। র্যালিটি সিও অফিস মোড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাপুড়িয়া পট্টিতে তাদের নিজস্ব জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জামায়াতের নবস্থাপিত কার্যালয় উদ্বোধন করা হয়। সেখানে আয়োজিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীরবিস্তারিত পড়ুন
