প্রধান সূচি

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইয়ারা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি পিতা-পুত্রকে ১০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- মধ্যরাস্তা এলাকার মো. হাজী আলম সেখের ছেলে পুলিশের সাবেক সদস্য মো. ওবায়দুল কাইয়ুম সেখ (৪৫) এবং তার ছেলে মো. শফিক সেখ (২৩)।
পিরোজপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে ইয়ারা ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের বাসা থেকে ১০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা এলাকায় অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
অভিযানে পিরোজপুর সদর উপজেলার সেনাবাহিনীর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট এস কে আদনান মাহমুদসহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial