প্রধান সূচি

Tuesday, December 10th, 2024

 

কাউখালীতে হিন্দু-মুসলমানের সম্প্রীতি মিছিল

ভারতের প্রচার মাধ্যমসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রচার মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে বিভ্রান্তিমূলক নানা অপপ্রচার ও ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদে কাউখালী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সর্বস্তরের মানুষের উদ্যোগে মঙ্গলবার কাউখালীর শহীদ মিনার থেকে এক সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তরবাজার পুরাতন রাজস্ব ভবনের সামনে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচ এম দীন মোহাম্মদ, শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সহ-সম্পাদক পরিতোষ মন্ডল, কাউখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শিক্ষক নেতা সুব্রতবিস্তারিত পড়ুন


এনবিআর চেয়ারম্যানের সাথে আত্মা-প্রজ্ঞা’র বৈঠক

তামাক ব্যবহার কমাতে শক্তিশালী কর পদক্ষেপ ও আইন জরুরি

জনস্বাস্থ্য উন্নয়ন ও রাজস্ব আয় বাড়াতে তামাক কর এবং তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স-আত্মা। মঙ্গলবার এনবিআর কার্যালয়ে চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ এর সাথে অনুষ্ঠিত বৈঠকে এই দাবি তুলে ধরেন প্রজ্ঞা ও আত্মা’র প্রতিনিধি দল। বৈঠকে এনবিআর চেয়ারম্যান বলেন, সবাই কর কমাতে আসে আপনারা কর বাড়াতে এসেছেন এজন্য ধন্যবাদ। আপনাদের সবগুলো সংস্কার প্রস্তাব যৌক্তিক। আসন্ন বাজেট তৈরিতে এগুলো বিবেচনায় আনবো এবং আইন সংশোধনে যথার্থ ভূমিকা রাখবো। বৈঠকে জানানোবিস্তারিত পড়ুন


পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইয়ারা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি পিতা-পুত্রকে ১০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- মধ্যরাস্তা এলাকার মো. হাজী আলম সেখের ছেলে পুলিশের সাবেক সদস্য মো. ওবায়দুল কাইয়ুম সেখ (৪৫) এবং তার ছেলে মো. শফিক সেখ (২৩)। পিরোজপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial