স্বরূপকাঠীতে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১৬ কেজি গাঁজাসহ মো. খাইরুল ইসলাম (৪০) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের একটি দল।
বুধবার সকালে উপজেলার সোহাগদল ইউনিয়নের বছরাকাঠি গ্রামের নিজ বসতঘর থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। খাইরুল ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। গোয়েন্দা শাখার ওই টিম খাইরুলকে গ্রেফতার করে গাঁজাসহ থানায় হস্তান্তর করবেন বলে জানিয়েছেন।
মাদক দ্রব্য গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে এসে বছরাকাঠি মিস্ত্রী বাড়ীতে গ্রেফতারকৃত খাইরুলের বসতঘরে অভিযান চালিয়ে একটি প্লাষ্টিকের বস্তায় ১৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
বরিশাল বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বছরাকাঠিতে খাইরুলের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় ১৬ কেজি গাঁজা উদ্ধার এবং খাইরুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নেছারাবাদ থানায় একটি মামলা রুজ করা হয়েছে।
