প্রধান সূচি

Wednesday, December 4th, 2024

 

পিরোজপুরে পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেল ৩২ জন

বুধবার সন্ধ্যায় পিরোজপুর জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খান মুহাম্মদ আবু নাসের পুলিশ কনস্টবল রিক্রুটমেন্ট-২০২৪ এর ফলাফল প্রকাশ করেছেন। এতে পুলিশ কনস্টেবল পদে ৩২ জন চাকুরীর সুযোগ পেয়েছে। যার মধ্যে ৩ জন নারী সদস্য ও ১ জন মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে। পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, নিয়োগপ্রাপ্তরা শতভাগ স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত ও ঘুষমুক্ত পরিবেশে উত্তীর্ন হয়েছেন। এসময় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফুল দিয়ে মিষ্টিমুখ করান নিয়োগ কমিটির সদস্যবৃন্দ। উত্তীর্ন পরীক্ষার্থীরা অভিব্যক্তি প্রকাশের সময় খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মাত্র ১২০ টাকায় চাকুরী পেয়ে পিরোজপুরের পুলিশ সুপারসহ জেলা পুলিশ ওবিস্তারিত পড়ুন


মামলা থেকে অব্যহতি দেওয়ার কথা বলে চাওয়া হচ্ছে টাকা

স্বরূপকাঠীতে বিএনপির অফিস পোড়ানে মামলায় আসামীদের তালিকায় বিএনপি সমর্থকদের নাম : আছে প্রতিবন্ধি ও কলেজ ছাত্রও !

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার বলদিয়া ইউনিয়নে বিএনপির অফিস পোড়ানো অভিযোগের মামলায় ওয়ার্ড বিএনপির একাধিক নেতা-কর্মীর নামসহ রয়েছে দিনমজুর ও কলেজ ছাত্রের নাম। মামলা থেকে বাদ যায়নি প্রতিবন্ধির ব্যক্তির নামও। গত ১৮ অক্টোবর উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া ৮নং ওয়ার্ডের চা দোকানি মো. মাসুম তালুকদার বাদী হয়ে ৬৩ জনকে আসামী করে নেছারাবাদ (স্বরূপকাঠী) থানায় মামলাটি দায়ের করেছেন। তবে তিনি বলেছেন, ‘আমি মামলার ড্রাফট করিনি। আমাদের সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন আহমেদ উক্ত মামলা ড্রাফট করে আমাকে বাদী বানিয়েছেন।’ মামলায় অনেক নিরীহ বিএনপি কর্মীর নাম রয়েছে। আসামীদের অভিযোগ বলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ওবিস্তারিত পড়ুন


পিরোজপুরে চোরাই মোটর সাইকেলসহ আন্ত:বিভাগ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

চুরি হওয়া একটি মোটর সাইকেলসহ আন্ত:বিভাগ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। বুধবার ভোররাতে তাদেরকে পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর গাওখালী গ্রামের মৃত কৃষ্ণ রায়ের ছেলে বাপ্পি ওরফে সুমন রায় (৩৮), নেছারাবাদ উপজেলার জিলবাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে কামরুল (২৪), একই উপজেলার পশ্চিম বিন্না গ্রামের ফারুক হোসেনের ছেলে মেহেদি হাসান (৩৮) এবং যশোরের অভয়নগর থানার ভূগিলহাট গ্রামের সাহেব মুন্সি’র ছেলে মুন্না মুন্সি (২৪)। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান বুধবার বিকেলে পিরোজপুর সদর থানায় একবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১৬ কেজি গাঁজাসহ মো. খাইরুল ইসলাম (৪০) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের একটি দল। বুধবার সকালে উপজেলার সোহাগদল ইউনিয়নের বছরাকাঠি গ্রামের নিজ বসতঘর থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। খাইরুল ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। গোয়েন্দা শাখার ওই টিম খাইরুলকে গ্রেফতার করে গাঁজাসহ থানায় হস্তান্তর করবেন বলে জানিয়েছেন। মাদক দ্রব্য গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে এসে বছরাকাঠি মিস্ত্রী বাড়ীতে গ্রেফতারকৃত খাইরুলের বসতঘরে অভিযান চালিয়ে একটি প্লাষ্টিকের বস্তায় ১৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial