প্রধান সূচি

পিরোজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর

পিরোজপুরে দু:স্থ শীতার্ত মানুষদের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের কাছে আশা’র পক্ষ থেকে কম্বল হস্তান্তর করেন আশা’র ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিল। এ সময় পিরোজপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিয়াজ মাহমুদ, বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র জেলা ব্যবস্থাপক মো. আলাউদ্দিনসহ আশা’র জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দু:স্থ ও শীতার্ত ৪৪৫জন মানুষদের মধ্যে বিতরণের জন্য কম্বল হস্তান্তর করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিল বলেন, আশা ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম করে আসছে। প্রতিবছর ৬৪ জেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে আশা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial