প্রধান সূচি

ইসলামী মূল্যবোধই পারে সমাজে শান্তি স্থাপন করতে : পীরসাহেব ছারছীনা

পিরোজপুরের স্বরূপকাঠীর ছারছীনা দরবার শরীফের পীর শাহ আবু নসর নেছারউদ্দিন আহম্মেদ হোসাইন বলেছেন, ইসলামী মূল্যবোধই পারে সমাজে শান্তি স্থাপন করতে। ফ্যাতনাফ্যাসাদ থেকে সকলকে দূরে থাকতে হবে। ঈমান ও আকীদা মজবুত করতে হবে। ইসলাম শান্তির ধর্ম আমরা সেই ধর্মের অনুসারী।
রবিবার জোহর নামাজবাদ ছারছীনা দরবার শরীফের ১৩৪তম অগ্রহায়ন মাসের বার্ষিক মাহফিলের আখেরী মোনাজাত পূর্ব বয়ানে তিনি এসব কথা বলেন।
পীরসাহেব বলেন, আমাদের সকলকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। কেবল নিজে করলে চলবেনা। সন্তান-সন্ততি পাড়া-প্রতিবেশী সকলকে ইসলামের হুকুম আহকাম মেনে চলার পরামর্শ দিতে হবে। এ দরবার সম্পূর্ন রাজনীতি মুক্ত। আমরা কোন রাজনৈতিক মতাদর্শের অনুসারী নই। তিনটি দিন প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে মাঠের মধ্যে অবস্থান করেছেন। আলেম ওলামায়ে কেরামদের ওয়াজ নসিহত শুনেছেন। এর প্রতিটি দিক বিবেচনায় নিয়ে সঠিক ভাবে নামাজ রোজা করতে হবে। দীনের দাওয়াত দিতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial