আইনজীবী সাইফুল ইসলামের হত্যার প্রতিবাদে এবং ইসকনকে নিষিদ্ধের দাবীতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ওসমাবেশ
চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এবং হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবীতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবশে করেছে মুসুল্লীরা।
শুক্রবার জুমার নামাজের পর পিরোজপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল পূব অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি জুবায়ের, ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান, ইমাম মাওলানা সিদ্দিকুল্লাহ, বায়তুল আমান জামে মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমান, ইমাম মুফতি আহসান উল্লাহ, সাবেক কাউন্সিলর আব্দুস সালাম বাতেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। আর এতে ভারতে বসে মদদ যোগাচ্ছে এ দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা। এরই অংশ হিসেবেই দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে তা সর্বকালের বর্বরতাকে হার মানিয়েছে।
সনাতনীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই, আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি সম্প্রতির বাংলাদেশ গঠন করতে চাই। কিন্তু সেই সংখ্যালঘুকে যদি কাজে লাগিয়ে বা পুঁজি করে এই বাংলাদেশকে একটি অস্থিতিশীল বাংলাদেশ তৈরি করতে চায়, তাহলে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে।
