প্রধান সূচি

পিরোজপুরে বিবিডিসি শাখার উদ্বোধন

আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে বুধবার বিবিডিসি পিরোজপুর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিবিডিসি শাখার উদ্বোধন এবং প্রথম কার্যক্রম হিসেবে পিরোজপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করা হয়। যেখানে অসুস্থ শিশুদের জন্য আয়োজন করা হয় মনোরম সাজসজ্জ্বা এবং দেওয়া হয় রঙিন খেলনা উপহার।
বিভিন্ন রঙে সাজানো হয় শিশু ওয়ার্ডটি, যা শিশুদের মনোবল বাড়াতে সহায়তা করে। ৫০ জন শিশু আনন্দিত হন তাদের হাতে রঙিন খেলনা পেয়ে। এই উদ্যোগটি শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের মানসিক অবস্থা উন্নত করতে একটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করে।
পিরোজপুর সদর হাসপাতালের পরিচালক ডা. শিশির রঞ্জন অধিকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ‘বিবিডিসির এই উদ্যোগ শিশুদের জন্য অত্যন্ত প্রশংসনীয়। এটি শিশুদের স্বাস্থ্য ও মানসিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. হাসান মশিউর শাওন, হাসপাতালের আবাসিক মেডিকের অফিসার ডা. নিজাম উদ্দিন আহমেদ, বিবিডিসি সেন্ট্রাল ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য ইয়াসিন আরাফাত আলিফ, মো. হানিফ, মো. রাজা, নাবিলা নাসরিন, মো. নাসিম এবং স্বেচ্ছাসেবক মো. জলিলসহ পিােরাজপুর নতুন ইউনিটের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বিবিডিসি বরিশাল জেলায় মানুষের কল্যাণে ২০১২ সাল থেকে নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুর শাখার উদ্বোধন করা হল। পর্যায়ক্রমে সকল জেলায় একটি করে শাখা স্থাপিত হবে।
বিবিডিসি পিরোজপুর ইউনিটের স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, ‘আমরা এই উদ্যোগকে দীর্ঘমেয়াদী কার্যক্রমে পরিণত করতে চাই, যাতে পিরোজপুর জেলার প্রতিটি মানুষের কল্যাণে এটি ভূমিকা রাখতে পারে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial