প্রধান সূচি

ইন্দুরকানীতে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে পিরোজপুরের ইন্দুরকানীতে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম আল-আমীন, ওসি মারুফ হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ইন্দুরকানী উপজেলা শাখার আমীর মাওলানা মো. আলী হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. ফরিদ হোসেন, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, কৃষি অফিসার কামরুন নেছা সুমি, উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন, প্রাথমিক শিক্ষা অফিসার আ. হাকিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একে এম আবুল খায়ের, সহকারি প্রোগ্রামার চন্দন রায়, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী শিমুল বড়াল, পরিবার পরিকল্পনা অফিসার সোহাগ হোসেন, প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, রিপোর্টার্স ক্লাব সভাপতি গাজী আবুল কালামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যবৃন্দ।
পরে তাদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসাইন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial