পিরোজপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
‘এসো মিলি প্রাণের টানে’ এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে পিরোজপুরে স্মৃতিচারণ ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার পিরোজপুর পুরাতন কালেক্টরেট ভবনের বিশ্ববিদ্যালয় ক্লাব অডিটোরিয়ামে টেবিল টেনিস প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের শিক্ষার্থী প্রফেসর আব্দুল জলিল আকন, সুজনের জেলা সম্পাদক শাহ আলম শেখ, ২০তম ব্যাচের ও পিরোজপুর ক্লাবের সাধারণ সম্পাদক মইনুল আহসান মুন্না, ২২তম ব্যাচের সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মো রফিকুল ইসলাম, ৩৯তম ব্যাচের প্রভাষক মো হাবিবুল্লাহ হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড আহসানুল কবির বাদল, জিপি সৈয়দ সাব্বির আহমেদ, আফজাল হুসাইন লাভলু, ডা এস দাস।
পরে ৬টি দল দুই ভাগে বিভক্ত হয়ে টেবিল টেনিস দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কেক কাটা হয় এবং সঙ্গীত শিল্পি আব্দুল আলীমের গান পরিবেশন করে।
