Monday, November 18th, 2024
রেমালে বিধ্বস্ত মাদ্রাসা
ভান্ডারিয়ায় খোলা আকাশের নিচে পাঠদান
পিরোজপুরের ভান্ডারিয়ায় রাজপাশা দারুশ শরীয়াত দাখিল মাদ্রাসার টিনশেড ভবনটি ঘূর্ণিঝড় রেমালে পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। ফলে শিক্ষার্থীদের নিয়ে খোলা আকাশের নিচে চলছে পাঠদান কার্যক্রম। দ্রুত সময়ের মধ্যে একটি ভবন নির্মাণের দাবি শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর। জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নে ১৯৮৫ সালে এলাকার শিক্ষানুরাগীদের উদ্যোগে রাজপাশা দারুশ শরীয়াত দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার দুই বছর পরে ১৯৮৭ সালে এটি এমপিওভুক্ত হয়ে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। সেখানে সরকারিভাবে বরাদ্দ পেয়ে একটি টিনসেড ঘর নির্মাণ করে পাঠদান কার্যক্রম চলছিল। মাদ্রাসাটিতে শিশু শ্রেণি থেকে দাখিল পর্যন্ত ক্লাস রয়েছে। মাদ্রাসায়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
‘এসো মিলি প্রাণের টানে’ এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে পিরোজপুরে স্মৃতিচারণ ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার পিরোজপুর পুরাতন কালেক্টরেট ভবনের বিশ্ববিদ্যালয় ক্লাব অডিটোরিয়ামে টেবিল টেনিস প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের শিক্ষার্থী প্রফেসর আব্দুল জলিল আকন, সুজনের জেলা সম্পাদক শাহ আলম শেখ, ২০তম ব্যাচের ও পিরোজপুর ক্লাবের সাধারণ সম্পাদক মইনুল আহসান মুন্না, ২২তম ব্যাচের সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মো রফিকুল ইসলাম, ৩৯তম ব্যাচের প্রভাষক মো হাবিবুল্লাহ হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডবিস্তারিত পড়ুন
পিরোজপুরে স্বর্ণ ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ প্রাপ্তন স্ত্রীর বিরুদ্ধে
পিরোজপুর দিলীপ সর্বন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে নানাভাবে হুমকি ধামকি ও একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ বøাকমেইল করার অভিযোগ উঠেছে তার প্রাপ্তন স্ত্রী মুক্তা হালদারের বিরুদ্ধে। বাংলাদেশ জুয়েলাস্ সমিতি (বাজুস) এর পিরোজপুর জেলা শাখার সভাপতি ও পিরোজপুর পৌর শহরের স্বর্ণ ব্যবসায়ী দিলীপ সর্বন অভিযোগে জানান, আমার দ্বিতীয় স্ত্রী মুক্তা হালদারের সাথে সালিশ ও নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ এবং তাকে সিদ্ধান্ত মোতাবেক টাকা পরিশোধ করার পরেও বর্তমানে বিচ্ছেদের কয়েক বছর পরে মুক্তা হালদার আমাকে স্বামী দাবী করে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে, পুলিশে অভিযোগবিস্তারিত পড়ুন
ভ্রাম্যমান বাসে কম্পিউটার প্রশিক্ষণ : স্বাবলম্বি হতে পারবে বেকার যুবক-যুবতি
প্রতিষ্ঠান অফিস, আদালত বা কর্মশালা নয়। ঘরবাড়ি, ভবন বা অট্টালিকায় নয়। রাস্তার পাশে বা উম্মুক্ত নিরিরিলি স্থানে দাঁড়িয়ে থাকা ঝকঝকে একটি এসি বাস। কিছুক্ষণ পরই দেখা গেল কয়েকজন যুবক যুবতি এসে উঠে পড়লেন দাঁড়িয়ে থাকা বাসটিতে। বসে পড়লেন নিজ নিজ আসনে। বাসের চালক সুইচ চেপে গেট লক করে চালু করলেন বাসের ইঞ্জিন। তবে বাসের ইঞ্জিন চালু করলেও কিন্তু এক কদমও চলছে না বাসটি। ইঞ্জিন চালু রেখেই বাসটি দাঁড়িয়ে থাকলো ঘন্টার পর ঘন্টা। আসলে এটি কোন যাত্রীবাহী বাস নয়, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এটি। বাসের ভেতরে আসনেরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার বিএনপি নেতার অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপরাধ কর্মকান্ডের অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিএনপির নেতা মনির আকনের কুশপুত্তলিকা দাহ করা হয়। সোমবার দুপুরে স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে জাতীয় পতাকা, আবু সাইদ, মুগ্ধের ছবি সম্বলিত প্লাকার্ড ও উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের একটি কুশপুত্তলিকাসহ ঝাড়– হাতে মিছিল বের হয়। মছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এসে মনির আকনের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,বিস্তারিত পড়ুন
কাউখালীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
পিরোজপুরের কাউখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে রবি মৌসুমে বিনামূল্যে গম, সূর্যমূখী, চীনা বাদাম, সয়াবিন, পিয়াজ, মুগ ও মসুরডাল, খেসারী, সরিষার বীজ, রোরো হাইব্রীড ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ বীজ ও সার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রানী দাসের সভাপতিত্বে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার মিস্ত্রি। উপজেলা প্রশাসনবিস্তারিত পড়ুন
