প্রধান সূচি

কাউখালীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

পিরোজপুরের কাউখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে রবি মৌসুমে বিনামূল্যে গম, সূর্যমূখী, চীনা বাদাম, সয়াবিন, পিয়াজ, মুগ ও মসুরডাল, খেসারী, সরিষার বীজ, রোরো হাইব্রীড ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ বীজ ও সার বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রানী দাসের সভাপতিত্বে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার মিস্ত্রি।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ১ হাজার ১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial