প্রধান সূচি

নাজিরপুরে আওয়ামী লীগের ২০০ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের নাজিরপুরে উপজেলায় আওয়ামী লীগের ২০০ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার রাতে ও একই দিন দুপুরে মামলা দুটি দায়ের করা হয়। দায়ের হওয়া মামলার দুটির মধ্যে একটির বাদী হচ্ছেন উপজেলা যুবদল নেতা মো. এনামুল হক লিটন শেখ। এ মামলায় ২২ জনকে নামীয় এবং ১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। অন্যটিতে যুবদল নেতা রিয়াজ হোসেন শেখ বাদী হয়ে ২৫ জনকে নামীয় এবং ১৫০ জন অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
মামলা দুটির উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোশারেফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, মালিখালী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন দাড়িয়া, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল, শ্রীরামকাঠী ইউপির সাবেক চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. নজরুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন খান প্রমুখ।
যুবদল দল নেতা এনামুল হক লিটনের দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, গত ২০২৩ সালের ২৭ অক্টোবর উপজেলা সদরের হরি মন্দির সংলগ্ন রাস্তায় মামলার বাদী এনামুল হক লিটনসহ দলীয় নেতাকর্মীরা দলীয় কর্মসূচি পালনের উদ্দেশ্যে নাজিরপুরে আসার পথে তাদের ওপর অভিযুক্তরা বোমা হামলাসহ মারধর করে।
অন্যদিক, যুবদল নেতা রিয়াজ হোসেন শেখ বাদী হযে দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে জেলা যুবদলের নতুন কমিটির নেতাকর্মীরা গাড়ি বহর দিয়ে ঢাকা থেকে পিরোজপুরে যাওয়ার পথে নাজিরপুরে উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাসার সামনে এলে তাদের ওপর বোমা হামলা ও গুলি করা হয়। এতে তাদের ৪০/৫০ জন নেতাকর্মী আহতসহ তাদের গাড়ি ভাংচুর ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এতে তাদের প্রায় ৪৬ লাখ টাকার ক্ষতি হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial