বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে শ্রমিক দলের সমাবেশ
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সদস্য এডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার যুগ্ম আহŸায়ক মোহাম্মদ আওয়াল আকন। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার। সমাবেশে জেলা, থানা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের শ্রমিক শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে।
বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। তাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা তেকে হাজার হাজার শ্রমিক ও সাধারণ মানুষ অংশ গ্রহন করে।
