আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কোরআনের পাখি ছিলেন, কোরআন মেনে জীবন পরিচালনা করতেন : শামীম সাঈদী
জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কোরআনকে বুকে ধারণ করেছিলেন, কোরআন মেনে জীবন পরিচালনা করেছিলেন। কোরআনকে বুঝে তিনি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করেছিলেন। যেহেতু তিনি কোরআরকে মেনেছেন, কোরআনকে বুঝেছেন, সেহেতু আল্লাহ তার সম্মান পৃথিবীতে বাড়িয়ে দিয়েছেন।
তিনি এক ষড়যন্ত্রের শিকার হয়ে দীর্ঘ ১৩টি বছর বিনা অপরাধে কারাগারে থাকার পরে হাসিমুখে বিদায় হয়েছেন। পিরোজপুরের মানুষ, গোটা বাংলাদেশের মানুষ কখনো আল্লামা সাঈদীকে ভুলে যায়নি। কারণ তিনি কোরআনের পাখি ছিলেন, কোরআন মেনে জীবন পরিচালনা করতেন। তাইতো মৃত্যুর পরেও আল্লাহ তার প্রতি মানুষের ভালবাসা, সম্মান, শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছেন।
বুধবার দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা এর আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন।
শামীম সাঈদী অভিভাবকদের উদ্দেশ্যে করে বলেন, আপনারাও একই ভাবে সম্মানিত হতে পারেন, যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষত করেন। দিন ও ইসলামী মাদ্রাসায় সন্তানকে কোরআনের পাখি বানান।
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মুকিত হাসান খাঁন।
তানযীমুল উলুম ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. মিম আতিকউল্লাহ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার নায়েবে আমির মাওলানা আব্দুর রব, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা এর বরিশাল শাখার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান খান।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
