পিরোজপুরে বিরল প্রজাতির কালোমুখো হনুমান
পিরোজপুর শহরে কয়েকদিন ধরেই একটি হনুমন দেখা যাচ্ছে। বিরল প্রজাতির এই হনুমান শহরের বিভিন্ন এলাকা ঘোরাফেরা করছে। উৎসুক জনতা দাঁড়িয়ে দেখছেও হমুমানটিকে। কেউ কেউ দোকান থেকে খাবারও কিনে দিচ্ছে। অনেক সময় রাস্তার পাশে হনুমানটি বসে থাকে। তবে সে কারও কোন ক্ষতি করছে না। অত্যন্ত শান্ত প্রকৃতির এই হনুমানটি স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। ধারণা করা হচ্ছে যশোরের কেশবপুর বা অন্য কোথাও থেকে এই হনুমানটি এসেছে। খাদ্যের সন্ধানে আসার অন্যতম কারণ হতে পারে। পিরোজপুর বন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি) আবদুল্লাহ আল বাহারাম জানান, এটি পুরুষ প্রজাতির কালোমুখো হনুমান, এরা পারিবারিক বন্ধন নিয়ে থাকে। একটি পুরুষ হনুমানের অধীনে ৭/৮ টি হনুমান থাকে। দলছুট ও খাদ্যের অভাবে এরা বিভিন্ন জায়গায় বিশেষ করে লোকালয়ে চলে আসে।
Please follow and like us:
« উচ্চ রক্তচাপ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে ওষুধের প্রাপ্যতা জরুরি (পূর্ববর্তি সংবাদ)
