Monday, September 23rd, 2024
ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলন
স্বামীকে হারিয়ে দুই সন্তান নিয়ে অসহায় অন্তসত্তা প্রতিবন্ধি স্ত্রী
ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা হাফিজুল ইসলাম (৩৫)। তিনি দীর্ঘ ২১ বছর ধরে ঢাকার পূর্ব বাড্ডার রূপনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় ছিলেন একজন রিক্সা চালক। হাফিজুল উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের চর রঘুনাথপুর গ্রামের মো. আবু বক্কর সিকদারের ছেলে। হাফিজুলের বাবা মো. আবুবক্কর সিকদার বলেন, আমার ছেলে গত ২০ জুলাই প্রতিদিনের মতো বাসা থেকে রিকশা নিয়ে বের হয়ে মধ্যবাড্ডা পর্যন্ত গেলে সংঘর্ষের মধ্যে পড়ে। এ সময় গুলি এসে তার বুকে লাগে। ঘটনাস্থল থেকে আমাকে একজন ফোন করে বিষয়টি জানায়। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই এবংবিস্তারিত পড়ুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য হলেন অধ্যাপক ড. শুচিতা শারমিন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শুচিতা শারমিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫ম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিনকে নিয়োগ করা হল। উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪বছর হবে বলে উল্লেখ করা হয়।
ভান্ডারিয়ায় দাফনের দেড় মাস পর কবর থেকে ব্যবসায়ীর লাশ উত্তোলন : মর্গে প্রেরণ
পিরোজপুরের ভান্ডারিয়া দাফনের প্রায় দেড় মাস পর সোমবার কবর থেকে রফিকুল ইসলাম ওরফে মিঠু ফকির নামে এক ব্যববাসয়ির লাশ উত্তোলন করেছে পুলিশ। পরে লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। মিঠু ফকির উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মোশারফ হোসেন ফকিরের ছেলে। সে ভান্ডারিয়ায় টাইলসের ব্যবসা করতো। নিহত মিঠুর তিনটি কন্যা সন্তান রয়েছে। পাওনা টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে গত ৫ আগস্ট রাতে মিঠুকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে প্রতিপক্ষের লোকজন। পরের দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মিঠুর মৃত্যু হয়। ওই সময় পুলিশ প্রশাসনের কোন কার্যক্রম না থাকায় মৃতদেহের কোন ময়নাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিরল প্রজাতির কালোমুখো হনুমান
পিরোজপুর শহরে কয়েকদিন ধরেই একটি হনুমন দেখা যাচ্ছে। বিরল প্রজাতির এই হনুমান শহরের বিভিন্ন এলাকা ঘোরাফেরা করছে। উৎসুক জনতা দাঁড়িয়ে দেখছেও হমুমানটিকে। কেউ কেউ দোকান থেকে খাবারও কিনে দিচ্ছে। অনেক সময় রাস্তার পাশে হনুমানটি বসে থাকে। তবে সে কারও কোন ক্ষতি করছে না। অত্যন্ত শান্ত প্রকৃতির এই হনুমানটি স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। ধারণা করা হচ্ছে যশোরের কেশবপুর বা অন্য কোথাও থেকে এই হনুমানটি এসেছে। খাদ্যের সন্ধানে আসার অন্যতম কারণ হতে পারে। পিরোজপুর বন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি) আবদুল্লাহ আল বাহারাম জানান, এটি পুরুষ প্রজাতির কালোমুখো হনুমান, এরা পারিবারিক বন্ধন নিয়ে থাকে।বিস্তারিত পড়ুন
উচ্চ রক্তচাপ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে ওষুধের প্রাপ্যতা জরুরি
বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ নীরব ঘাতক উচ্চ রক্তচাপে ভুগছে। উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবেলায় ইতোমধ্যে বিনামূল্যে ওষুধ প্রদানের কাজ শুরু হয়েছে। তবে, উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন অসংক্রামক রোগ ও মৃত্যু কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে তৃণমূল পর্যায়ের সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন। একইসাথে নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করতে টেকসই অর্থায়ন জরুরি। সোমবার রাজধানীর বিএমএ ভবনে ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি এবং করণীয়’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব মতামত তুলে ধরা হয়। গেøাবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট,বিস্তারিত পড়ুন
