প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দের মতবিনিময়

পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর শাখার নেতৃবৃন্দ।
রবিবার রাতে পিরোজপুর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনিরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দীন শেখ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম জিয়াউল করীম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন হোসাইন, সাধারণ সম্পাদক ডা. মুফতি রেদওয়ান হুসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ বলেন, বিগত আওয়ামী শাসনামলে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি এবং স্বাধীনভাবে নিজেদের মতামতও প্রকাশ করতে পারেনি। আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে বেশ কয়েকটি গণহত্যা চালিয়েছে। তবে বর্তমানে মানুষ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে। আর এ স্বাধীনতা ধরে রাখতে হলে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আহবান জানান তারা।
এক প্রশ্নের জবাবে তারা বলেন, আমরা বিশ^াষ করি আমরা সবাই বাঙ্গালী ও বাংলাদেশী। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের নাগরিক, সবার সমান অধিকার। তারা বলেন, আগামী শারদীয় দূর্গা পুজায় তাদের দলের কর্মীরা বিভিন্ন পুজা মন্ডপে ভলান্টিয়ার হিসেবে পাহারা দেবে, যাতে সনাতন ধর্মালম্বীরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার আচরণ পালন করতে পারে।
মতবিনিময় সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial