Monday, September 9th, 2024
বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪
বাগেরহাটে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ইজিবাইকের ৪ যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় খুলনাগামী একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ইজিবাইকে থাকা ৪ জন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতের মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)। এদের মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়, তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। অন্যদের ঠিকানা পাওয়া যায়নি। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তানভির ইসলাম অনিকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দের মতবিনিময়
পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর শাখার নেতৃবৃন্দ। রবিবার রাতে পিরোজপুর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনিরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দীন শেখ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম জিয়াউল করীম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন হোসাইন, সাধারণ সম্পাদক ডা. মুফতি রেদওয়ান হুসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়েরবিস্তারিত পড়ুন
