প্রধান সূচি

পিরোজপুরে পৌরসভার নাগরিকদের সাথে নবাগত পৌর প্রশাসকের মতবিনিময় সভা

অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহনের পর সকল পৌরসভার মেয়রকে তাদের দায়িত্ব থেকে অপসারণ করে এক প্রজ্ঞাপনে প্রশাসক নিয়োগ দিয়েছে। এরই অংশ হিসেবে পিরোজপুর পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডি এলজি) খানজাদা শাহরিয়ার বিন মান্নান।
শনিবার পিরোজপুর পৌরসভার বিরাজমান সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট নাগরিকদের নিয়ে এক মতবিনিময় সভা। সভায় অন্তত ১৫০ জন নাগরিকসহ পৌর কাউন্সিলর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, পৌর সচিব ও কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবাগত পৌর প্রশাসক পৌরসভার অভ্যন্তরে সুনির্দিষ্ট ও বিরাজমান সমস্যা চিহ্নিতকরণ করে নাগরিকদের কাছ থেকে দূরীকরণে প্রস্তাব পরামর্শ আহবান করেন। এসময় পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও সচল রাখা, পৌর সুপেয় পানি সরবরাহ, পয়:নিষ্কাশন ব্যবস্থার আধুনিকরণ, পিরোজপুর শহরের প্রাণ দামোদর খালসহ দখলকৃত ও মৃত সকল খাল খনন ও সংস্কার করা, সড়ক বাতি, রিক্সা স্ট্যান্ড নির্মান, দামোদর খালের পাড়ে ওয়াকওয়ে নির্মান, পৌর সাপ্লাই পানিতে অবৈধ মোটর সংযোগ বিচ্ছিন্নকরণ, পৌর পানি সরবরাহে বৈষম্যরোধ, পৌর প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতার হিসাব, সরকারি অনুদান খাতওয়ারী জনসম্মুখে প্রকাশ করাসহ নানা অভিযোগ ও প্রস্তাব করেন পৌর নগরিকবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নূরদিদা খালেদ রবি, বিএনপির জেলা আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপি নেতা আবুল কালাম আকন, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন মল্লিক নাছির, সাবেক অধ্যক্ষ আ. জলিল আকন, অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি ও অধ্যক্ষ আবদুল্লাহীল মাহমুদ মির্জা জহুরুল হক, বৈষম্যবিরোধী ছাত্র নেতা শাহরিয়ার আমিন সাগর, মুসাব্বির আহম্মেদ সানি, ছাত্রী তামান্না হোসেন প্রমুখ।
সভায় পৌর প্রশাসক খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, বিদ্যমান সমস্যাগুলো রাতারাতি সমাধান করা না গেলেও অগ্রাধিকার ভিত্তিতে সমস্যার সমাধান করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial