Saturday, August 31st, 2024
পিরোজপুরে পৌরসভার নাগরিকদের সাথে নবাগত পৌর প্রশাসকের মতবিনিময় সভা
অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহনের পর সকল পৌরসভার মেয়রকে তাদের দায়িত্ব থেকে অপসারণ করে এক প্রজ্ঞাপনে প্রশাসক নিয়োগ দিয়েছে। এরই অংশ হিসেবে পিরোজপুর পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডি এলজি) খানজাদা শাহরিয়ার বিন মান্নান। শনিবার পিরোজপুর পৌরসভার বিরাজমান সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট নাগরিকদের নিয়ে এক মতবিনিময় সভা। সভায় অন্তত ১৫০ জন নাগরিকসহ পৌর কাউন্সিলর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, পৌর সচিব ও কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবাগত পৌর প্রশাসক পৌরসভার অভ্যন্তরে সুনির্দিষ্ট ও বিরাজমান সমস্যা চিহ্নিতকরণ করে নাগরিকদের কাছ থেকে দূরীকরণে প্রস্তাববিস্তারিত পড়ুন
ভারত থেকে দেশে এসেছে পান্নার মরদেহ
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় পুলিশ। শনিবার দুপুরে সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ সময় সেখানে উপজেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ইসহাক আলী খান পান্নার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রাণালয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার মেঘালয় পুলিশবিস্তারিত পড়ুন
আমার দেশ পত্রিকা প্রকাশের দাবীতে পিরোজপুরে পেশাজীবীদের মানববন্ধন
দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহামুদুর রহমান ও মিসেস মাহামুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী সরকারের দেওয়া মিথ্যা মামলার রায় বাতিল ও প্রেস খুলে দিয়ে পত্রিকা দ্রুত পত্রিকা প্রকাশের দাবীতে মানববন্ধন করেছে পিরোজপুরের সম্মিলিত পেশাজীবী পরিষদ। শনিবার সকাল ১১টায় পিরোজপুর শহরের ক্লাব রোডে বিভিন্ন পেশার মানুষ নিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর সম্মিলিত পেশাজীবী পরিষদের আহকায়ক এডভোকেট আবুল কালাম আকন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, আমার দেশ প্রতিনিধি এডভোকেট রেজাউল ইসলাম শামীম, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হেসেনবিস্তারিত পড়ুন
