প্রধান সূচি

মঠবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : আহত-৬

পিরোজপুর প্রতিনিধি ঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজার লুটপাট ও ইজারা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকালে সাপলেজা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিততি নিয়ন্ত্রণে আনেন।
হামলায় উভয় পক্ষের ৬ জন আহত হন। আহতরা হলেন- ওয়ার্ড যুবদল সদস্য রফিকুল ইসলাম শাহিন (৩৮), মো. শামীম হোসেন গাজী (৩৫), বিএনপি কর্মী মাসুম শরীফ (৩৭), ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিলন (৪২), যুবদল সদস্য শাহীন শরীফ (৪০), ছাত্রদল কর্মী ইরান (১৭)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির মৃধা ও ওয়ার্ড যুবদল সদস্য রফিকুল ইসলাম শাহিন জানান, আমারা লুটপাট, হানাহানি ও গ্রুপিং করি না। গত ৫ আগস্ট সরকার পতনের পর উপজেলা বিএনপি আহবায়ক মো. রুহুল আমীন দুলালের অনুসারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি সদস্য মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন মাস্টার, ওয়ার্ড বিএনপি সভাপতি হেমায়েত উদ্দিন আলমগীরসহ তাদের ৫০/৬০ জনের একটি দল সাপলেজায় ব্যাপক তান্ডব, ভাংচুর ও লুটপাট চালায়। বিষয়টি উপজেলা বিএনপি আহবায়ক মো. রুহুল আমীন দুলালকে অবহিত করলে তিনি কোন কর্ণপাত করেন নি। অপরদিকে গত অর্থ বছরের বাজার ইজারার টাকা পরিশোধ না করায় গত জানুয়ারী মাসে সরকারি খাসমহলের আওতায় ইজারা চলে যায়। যা ওই গ্রæপটি লোক দিয়ে বাজারের ইজারা নিয়ন্ত্রণ করেন। তান্ডব, ভাংচুর ও লুটপাট এবং বাজার ইজারা রাষ্ট্রীয় অর্থ তসরূপ হচ্ছে ভেবে বিষয়টি সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাউয়ূম সেনাবাহিনী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ইউনিয়ন তহসিলদার শ্যামল চন্দ্রকে দায়িত্ব দেন। মঠবাড়িয়া থানার ওসি মো. রেজাউল করিম রাজিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial