Sunday, August 18th, 2024
মঠবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : আহত-৬
পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজার লুটপাট ও ইজারা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকালে সাপলেজা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিততি নিয়ন্ত্রণে আনেন। হামলায় উভয় পক্ষের ৬ জন আহত হন। আহতরা হলেন- ওয়ার্ড যুবদল সদস্য রফিকুল ইসলাম শাহিন (৩৮), মো. শামীম হোসেন গাজী (৩৫), বিএনপি কর্মী মাসুম শরীফ (৩৭), ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিলন (৪২), যুবদল সদস্য শাহীন শরীফ (৪০), ছাত্রদল কর্মী ইরান (১৭)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপি-জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ
পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার বিএনপি-জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। রবিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। বিক্ষোভ সমাবেশে মাসুদ সাঈদী বলেন, তার বাবা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছিল। তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার সময় সুস্থ ছিল। পরে হাসপাতালে নিয়ে শেখ হাসিনার নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। তাকে ২০১৩বিস্তারিত পড়ুন
