প্রধান সূচি

পিরোজপুরে দিনভর বিএনপির অবস্থান কর্মসূচি পালন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ছাত্র জনতার উপর গুলি করে হত্যা করার প্রতিবাদে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো পিরোজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। এদিন সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে শহরের ডাকঘর সড়কে রাস্তার ওপর স্টেজ বানিয়ে এ অবস্থান কর্মস‚চি পালন করে জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এছাড়া ১৫ আগস্ট আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে কারণে শহরে ও শহরের প্রবেশ পথগুলোতে অবস্থান নেয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এক দিকে শহরে বিএনপির অবস্থান কর্মসূচি অন্যদিকে শহরের প্রবেশ পথগুলোতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের অবস্থানের ফলে লোকে লোকারণ্য হয়ে পড়ে পিরোজপুর। শহরের পুরাতন বাসস্ট্যান্ড, সিও অফিস মোড়, আলামকাঠী বাইপাস মোড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাশাপাশি অবস্থান নেয়।
জেলা বিএনপির কার্যালয়ের সামনে পোষ্টঅফিস সড়কে অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপি নেতা এডভোকেট আবুল কালাম আকন, এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, সাইদুল ইসলাম কিসমত, নজরুল ইসলাম খান, মিজানুর রহমান শাহিন, কামরুজ্জামান চাঁন, শেখ রাহাত, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial