Thursday, August 15th, 2024
পিরোজপুরে দিনভর বিএনপির অবস্থান কর্মসূচি পালন
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ছাত্র জনতার উপর গুলি করে হত্যা করার প্রতিবাদে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো পিরোজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। এদিন সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে শহরের ডাকঘর সড়কে রাস্তার ওপর স্টেজ বানিয়ে এ অবস্থান কর্মস‚চি পালন করে জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এছাড়া ১৫ আগস্ট আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে কারণে শহরে ও শহরের প্রবেশ পথগুলোতে অবস্থান নেয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এক দিকে শহরে বিএনপির অবস্থান কর্মসূচি অন্যদিকে শহরের প্রবেশ পথগুলোতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি
গণহত্যার বিচার, আহতদের সুচিকিৎসা ও বিগত ১৬ বছরের ঘুম, খুন ও দুর্নীতির বিচারের দাবিতে বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সর্বস্তরের ছাত্র-জনতা আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সকালে শহরের স্বাধীনতা উদ্যানে পথসভা করে। পথসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ^বিদ্যালয় নেতা রেজওয়ান শরিফ, ডেফোডিল বিশ^বিদ্যালয় নেতা মো. মুর্শিদুল ইসলাম খান ইমন, বাগেরহাট সরকারী পিসি কলেজের শিক্ষার্থী আজমির হোসেন, নাহিদ হাসান নাঈম, ফারজানা পায়েল ও স্বদেশ রহমান বক্তব্য রাখেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্রবিস্তারিত পড়ুন
আগ্নেয়াস্ত্র হাতে ছবি ভাইরাল
পিরোজপুরের মঠবাড়িয়ার যুবদল নেতা তাহসিন জামান রোমেল বহিস্কার
আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবি তুলে ভাইরাল হওয়া পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সেই যুবদল নেতা তাহসিন জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত মোতাবেক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে পিরোজপুর জেলা শাখার মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করাবিস্তারিত পড়ুন
