১১ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা
আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এইচএসসি ও সমমান পরীক্ষা। অন্তর্র্বতী সরকারের কাছে পরীক্ষা শুরুর এমন প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান।
কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এর পর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। তবে ৭ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না। অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
Please follow and like us:
« ইন্দুরকানীতে রাস্তার পাশে ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল »
